প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ০২:৫৭:৩৫
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬’। এবারের প্রতিপাদ্য— “IP and Sports: Ready, Set, Innovate”— ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাসম্পদের গুরুত্বকে নতুন মাত্রায় তুলে ধরে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর এই র্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, বিভিন্ন অনুষদের ডিন এবং আইকিউএসি-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবের আবহ।
অংশগ্রহণকারীরা মেধাসম্পদের সুরক্ষা, উদ্ভাবনের বিকাশ এবং ক্রীড়াক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন। পুরো আয়োজনটি ক্যাম্পাসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনী চেতনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মেধাসম্পদের সঠিক সুরক্ষা অপরিহার্য। বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার গুরুত্ব দিন দিন বাড়ছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করা এবং গবেষণায় উদ্বুদ্ধ করাই আইকিউএসি-এর প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বিশ্ব মেধাসম্পদ দিবস কেবল উদযাপন নয়—এটি উদ্ভাবনকে মূল্যায়ন, সৃজনশীলতাকে সম্মান এবং মেধার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার এক দৃঢ় অঙ্গীকার।
উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, উদ্ভাবন ও সৃজনশীলতাকে সুরক্ষা প্রদান এবং ক্রীড়াঙ্গনে মেধাসম্পদের যথাযথ ব্যবহারের চেতনা ছড়িয়ে দেওয়াই এই দিবসের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।##
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়
৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি
রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা
আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ
চট্টগ্রামে সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন ইশরাক: নাসিরুদ্দীন পাটওয়ারী