জামায়াত জোটের নুসরাতকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ০২:১৮:৫৩

জামায়াত জোটের নুসরাতকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রজন্ম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (৪ মে) রাতে গেজেট প্রকাশ করে সংস্থাটি। বিষয়টি জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

মনোনয়নপত্র বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত জোটের আরেক প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের দায়ের করা রিটের শুনানিও হবে।
এতে ভিন্ন কোনো নির্দেশনা এলে কী করবেন-জানতে চাইলে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। এর আগে নুসররাত তাবাসসুমের রিটের পরিপ্রেক্ষিতে তার মনোনয়নপত্র গ্রহণ করতে বলা হয়েছিল।

আমরা তা বাছাই করার পর তিনি বৈধ হয়েছেন। আইন অনুযায়ী, বাছাইয়ে বৈধতার পর একদিন এমন ক্ষেত্রে অপেক্ষা করা যায়।

আমরা দুদিন অপেক্ষা করেছি। কোনো আদেশ নেই। কাজেই যদি শুনানিতে অন্য কোনো নির্দেশনা আসে, সে অনুযায়ী কাজ করবো।

ইসি কর্মকর্তারা বলছেন, মনিরার রিট আবেদনের শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করতে বললে আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জামায়াত জোটের প্রার্থীরা ভোট দিয়ে দুই প্রার্থীর একজনকে বেছে নিতে পারবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন সংখ্যার অনুপাতে নির্বাচন কমিশন বিএনপি জোটকে ৩৬টি, স্বতন্ত্র জোট একটি এবং জামায়াত জোটকে ১৩টি আসন বণ্টন করে দেয়। কিন্তু নুসরাত-মনিরার আসনটি ব্যতিত বাকি ৪৯টিতে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ইতোমধ্যে তারা শপথ নিয়েছেন। মনিরাকে নিয়ে আদালতের ভিন্ন কোনো নির্দেশনা না এলে ‘আপাতত’ নুসরাতই হচ্ছেন সংরক্ষিত নারী আসনের ৫০ নম্বর সংসদ সদস্য।

এ সম্পর্কিত খবর

ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে, পাক প্রতিনিধি দলের বৈঠক

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

সেই ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ