প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ০১:৫৩:৫৮
প্রজন্ম ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন । তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে এক বছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।
ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, এ বছর আশা করছি ডেঙ্গুর প্রকোপ সেভাবে বাড়বে না। তবে যে কোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকবে।
এই উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে আর ১০ মাস থেকে এক বছর লাগবে শেষ করতে। উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।
স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।
চরফ্যাশনে খাদ্য সহায়তা পেয়ে স্বস্তিতে জেলেরা
ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
মার্কিন চুক্তিকে 'সম্পর্ক উন্নয়ন' হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে: হাসনাত আবদুল্লাহ
চীনে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সীমান্তে বিজিবি-কে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
শপথ নিলেন জামায়াত জোটের নুসরাত তাবাসসুম
ইরানে সামরিক অভিযান সমাপ্ত : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী
দেশে আসলো ১৫ লাখ ডোজ টিকা, ঘাটতির শঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী