প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৭:১৬:৫০
প্রজন্ম ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৮ নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (৩ মে) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক শোকবার্তায় বলেন, আজ ৩ মে (রোববার) সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে ৮ নির্মাণশ্রমিক নিহত এবং বহু শ্রমিক আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। জীবিকার তাগিদে কর্মস্থলে যাওয়ার পথে এভাবে একসঙ্গে এত শ্রমিকের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।
এই মর্মন্তুদ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয় উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে আমি নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
ফ্যাসিস্ট সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী
জ্বালানি তেলের দাম বাড়ানো অপরিণামদর্শী : ক্যাব
নিষিদ্ধ আ. লীগের বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
নিজের শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করলেন এমপিপত্নী মরিয়মের বাবা
৩৫ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন
রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত
জুলাই সনদ বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শিবির সভাপতি