প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০৩:৪২:০৬
প্রজন্ম ডেস্ক: ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন শেষে সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না। দেশে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে— সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “সবার সামনে বলতে চাই, যে জুলাই সনদে স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন করবো। কোনও কোনও রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রাস্তি তৈরি করছে।” গণভোটের রায়, জুলাই সনদ যারা ভিন্ন খাতে নিতে চায়— তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী।
নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে।” নারীদের হতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড তুলে দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে তিনি জানান, সারাদেশে খাল খননসহ সব নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলশীর যদুনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে খালটির নাম হয় জিয়া খাল। বাবার হাতে খনন করা সেই খাল পুনর্খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের ঈদযাত্রায় ৪৩৮ জনের প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতি
রামিসা হত্যার রায় ৩ মাসের মধ্যে কার্যকরের আশা আইনমন্ত্রীর
দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ
সার্বভৌম দেশের অংশীদার বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত: পুতিন
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
নাম সর্বস্ব বাজেট চাই না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ: তথ্যমন্ত্রী