সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়েছেন বগুড়ার সুরাইয়া জেরিন

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ১২:০৪:৪৯

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়েছেন বগুড়ার সুরাইয়া জেরিন

প্রজন্ম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে বগুড়া থেকে মনোনয়ন পেয়েছেন সুরাইয়া জেরিন।

সুরাইয়া জেরিন বর্তমানে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা মহিলা দলের পদের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও আছেন। সুরাইয়া জেরিন বলেন, ‘আমার দল সব সময় ত্যাগী এবং রাজপথের কর্মীদের পাশে থাকে, আজকের এই মনোনয়ন তারই প্রমাণ। আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করেছি। দুঃসময় থেকে শুরু করে চব্বিশের গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে ছিলাম। আমি গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখতে চাই।

প্রজন্মনিউজ ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ