মনোনয়ন না পাওয়া ইস্যুতে ব্যাখ্যা দিলেন  আফরোজা আব্বাস

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ১০:৫৯:০৭

মনোনয়ন না পাওয়া ইস্যুতে ব্যাখ্যা দিলেন  আফরোজা আব্বাস

প্রজন্ম ডেস্ক: সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পাওয়ার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি জানান, দল প্রস্তাব দিলেও নিজেই মনোনয়নের ব্যাপারে না করে দিয়েছেন।  আমি আফরোজা আব্বাস , মির্জা আব্বাসের স্ত্রী— এটাই আমার পরিচয়। 

প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে, আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের তথ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করছে, যা অনভিপ্রেত।এই সময়টি আমার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত কঠিন। আমার প্রিয় স্বামী, আব্বাস মির্জা আব্বাসের অসুস্থতার কারণে আমি গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান ও একমাত্র অগ্রাধিকার তার সুস্থতা নিশ্চিত করা।

আমি আন্তরিকভাবে কামনা করি—যারা এই নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তারা যেন সফল হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। আর যারা নির্বাচিত হননি, তাদের প্রতি অনুরোধ—হতাশ হবেন না; আপনাদের সময় সামনে অপেক্ষা করছে।

যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমাদের অগাধ প্রত্যাশা রইল। মনে রাখতে হবে, আপনাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে হাজারো কিশোরী—তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন এখন আপনাদের নীরব দায়িত্ব।দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

প্রজন্মনিউজ ২৪

 

এ সম্পর্কিত খবর

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে : সারজিস আলম

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ঘিরে দেশে ১০ জনের মৃত্যু, সংসদে জানালেন প্রতিমন্ত্রী

বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি , সাগরে ৩ নম্বর সংকেত

নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৪৫

তিস্তাসহ নদী অববাহিকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: পরওয়ার

‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ