প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ০৪:৪৫:০২
বরিশালে অটোরিকশার চাপায় স্কুলছাত্রীর মৃত্যুর প্রতিবাদে দোষী অটোচালককে গ্রেপ্তার ও দ্রুত বিচার এবং চিকিৎসা গাফলতির কারণ খুজে দেখার দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থীর নাম চৈতি।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয়।
এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
পাশাপাশি, তিনি দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করে স্কুলের সামনে হাজির করা হবে এবং নগরীতে অবৈধ অটো চলাচল বন্ধ করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান।
এছাড়া সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক শিরীন বলেন, চিকিৎসা অবহেলার কারণে চৈতির মৃত্যুর অভিযোগের বিসয়টি খতিয়ে দেখা হবে। চিকিৎসা সেবায় কোন গাফিলতি হলে দোষীদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যারা অবৈধ যানবাহন চলাচলের পক্ষে কথা বলেন, তাদের কাছে প্রশ্ন, স্কুল ছাত্রী চৈতিকে ফিরিয়ে দিতে পারবে কি তারা।
স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর ওই সড়কে পূর্বেও একই ধরনের প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় পুনরাবৃত্তি হচ্ছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালককে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
প্রজন্মনিউজ২৪
ঢাকায় যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা
চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০
অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ
সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড তালিকা’ করছে র্যাব
আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ
বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিশের বিক্ষোভ