প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৭:০৪:০৫ || পরিবর্তিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৭:০৪:০৫
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতদের মধ্যে হাম সন্দেহে ১০ জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৬ জন।
আর ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৩ জন এবং নিশ্চিত রোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৮৮৩ জন।
একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছে ৪ হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। জেলা হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
প্রজন্মনিউজ২৪
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ইমির জামিন
এবার ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান সাবেক মন্ত্রী কামরুল
মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭
বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭
টাকার বিনিময় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট
লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান