‘এসো গড়ি’র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬ ০৩:০০:২৫

‘এসো গড়ি’র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:  সমাজের উন্নয়ন ও আলোকিত ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষার প্রসার। সেই লক্ষ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুরে সামাজিক সংগঠন “এসো গড়ি”র উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ১০ম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ মাহাফুজ আলী এবং ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী মোছাঃ মারিয়া আক্তার—যিনি ৮ম শ্রেণিতে বৃত্তি অর্জন করেছেন—তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। তারা উভয়েই উপজেলার ৮ নং হাবড়া ইউনিয়নের ঘনেশ্যামপুর (ঘোনাপাড়া) গ্রামের বাসিন্দা এবং মোঃ মোস্তাফিজুর রহমান ও মোছাঃ হুরা মর্জিনা দম্পতির কৃতি সন্তান। বর্তমানে তারা চাইল্ড কেয়ার একাডেমিতে অধ্যয়নরত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবীদের যথাযথ পৃষ্ঠপোষকতা না পেলে অনেক সময় তাদের সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ পায় না। “এসো গড়ি”র এই উদ্যোগ সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার একটি প্রশংসনীয় পদক্ষেপ। আর্থিক সহায়তার মাধ্যমে শিক্ষার্থীরা যেন নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেটিই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সংগঠনের সভাপতি ডা. মোঃ খায়রুজ্জামান বিপ্লব জানান, সমাজের পিছিয়ে পড়া কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং এ কাজে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় চাইল্ড কেয়ার একাডেমির পরিচালক মোঃ ইদ্রিস আলী “এসো গড়ি” সংগঠনের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ মাসুদ রানা, শিক্ষক মোঃ আলমগীর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

এ সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল

‘এসো গড়ি’র মানবিক উদ্যোগ: মেধাবীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান

সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই

১৪ বছর পর খুলনা চেম্বারের নির্বাচন, বানচালের চেষ্টায় দখলদাররা

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পরিবর্তনের ছোঁয়া: ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে স্বস্তির বাতাস

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ