প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ০১:৩৯:১৪
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার পার্বতীপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন জাতীয় কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতা দেশের উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পার্বতীপুর উপজেলা অফিসার শহিদুল ইসলাম। তিনি বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা সবসময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাদের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, যার অংশ হিসেবে ঈদ উপলক্ষে এই উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুবেল ইসলাম। এ সময় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি ভাতাভোগী সদস্য-সদস্যাদের হাতে ঈদ উপহার তুলে দেন। উপহার পেয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত