প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০৮:৩৯:১৩ || পরিবর্তিত: ০৭ মার্চ, ২০২৬ ০৮:৩৯:১৩
নির্বাচন পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে। মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
শনিবার (৭ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি দল সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করছে উল্লেখ করে নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা শুরু হয়েছে। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, সাত মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।
সরকারের সঙ্গে ইতিবাচকভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় ১১ দল রাজপথে নামতে বাধ্য হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান প্রমুখ।
জ্বালানি সংকট নিয়ে জামায়াত আমিরের পোস্ট
শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি
‘আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে’
‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী
মহেশপুর বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন ও কটকেল বিষ্ফোরণ
খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ নারী আটক
আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না