রাজধানী থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬ ০২:৩৭:২৩

রাজধানী থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন জনমনে স্বস্তি এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখাই সরকারের মূল লক্ষ্য বলে। তিনি বলেন, ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। যারা অস্ত্রধারী ও দাগি আসামি, তাদের আইনের আওতায় আনা হবে। অতীতের মতো তাবেদারি নয় পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করা হবে। 

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না, এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।’

রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে।’

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ