প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০২:৫৭:৪৭ || পরিবর্তিত: ০৩ মার্চ, ২০২৬ ০২:৫৭:৪৭
প্রজন্ম ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৫ দিন নির্ধারিত থাকলেও তা আরও বাড়তে পারে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে।
বুধবার (০৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার।
এর পর ২৪ ও ২৫ মার্চ দুইদিন সরকারি অফিস খোলা থাকবে। তবে ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন।
মাঝখানে ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি মিললেই ঈদের ছুটি হবে দীর্ঘ ১০ দিন।
এছাড়া ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী, এই ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব করতে পারেন তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।
গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায়। পরদিন ১৯ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে মার্চ মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হতে পারে ঈদুল ফিতর।
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ