প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:৪০:৪৭
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম মুন্নি আক্তার (২২)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউখুতি জোড়াব্রিজ গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি একই এলাকার মো. এমদাদুল হকের স্ত্রী এবং আট মাস বয়সি এক সন্তানের জননী।
লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দীন মোহাম্মদ।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে স্বজনদের কাছে খবর আসে- মুন্নি আক্তার নিজ ঘরের ভেতরে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়েছেন। পরে তার বাবা মো. ইউনুস আলী ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে ঘরের বাঁশের সড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন নিহতের স্বজনেরা।
ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দীন মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রজন্মনিউজ২৪
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ