প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:৪৯:৫২
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাজারও শহীদের রক্ত পেরিয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি'র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, কিন্তু দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফলাফল মেনে শপথ নিয়েছি। আমরা আশা করেছিলাম যারা এ নির্বাচনে সরকার গঠন করবেন তারা সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবেন। কিন্তু এ মন্ত্রিসভা দেখে মনে হয়নি এটি আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ। বরং এটি পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা । নতুন মন্ত্রীসভা প্রতিনিধিত্বমূলক হয়নি এবং এখানে সকল জাতীগোষ্ঠীর সমন্বয় করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি সংস্কারের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেনি। ফলে গণভোটে যে গণরায় এসেছে শপথ গ্রহণ না করে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।
তিনি মন্ত্রিসভা সম্পর্কে বলেন, ঋণ পরিশোধ করেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত। আমরা দেখতে পাচ্ছি এ মন্ত্রী সভায় দুর্নীতিগ্রস্ত, আর্থিকভাবে অস্বচ্ছ, ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিরা আছেন। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভাটি একটি স্বচ্ছ মন্ত্রিসভা হবে। কিন্ত তা হয়নি।
প্রজন্মনিউজ২৪
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ
কয়রায় উপকূলে দুর্যোগের প্রভাবের সাথে বসবাস
এনসিপির নারী শাখার আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি
মধ্যপ্রাচ্যের কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারে না