প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:১৮:৫৩
আসন্ন নির্বাচনে ঢাকা-১১ আসনে এনসিপির মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট দায়ের করেছেন, একই আসনে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সোমবার এ রিট দায়ের করা হয়। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন যা তিনি গোপন করেছেন। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানান।
এদিকে বিদেশি নাগরিকত্ব ইস্যুতে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে করা নাহিদ ইসলামের আপিল মঙ্গলবার শুনানি হতে পারে।
এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন—বিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
প্রজন্মনিউজ২৪
ভিডিওসহ ভাইরাল তবু ধরাছোঁয়ার বাইরে বিএনপির‘বিদ্রোহী’ও বিএনপি সমর্থিত অস্ত্রধারীরা
নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে জাপার রিট
ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ‘র’
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে যা বললেন চরমোনাই পীর
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নেওয়ার অনুমতি
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ
ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি
১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে: নাহিদ ইসলাম