দেশে এসেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২১:৩৮

দেশে এসেছে ৪ লাখ ২৮ হাজার ৮২৮ প্রবাসীর পোস্টাল ব্যালট

প্রজন্মডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, আজ সকাল ১১ টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।

এছাড়া, ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন।এর মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ রোববার  সকাল ১১ টা পর্যন্ত দেশের ভেতরে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।

এর মধ্যে ৩ লাখ ৮৮ হজার ৮৯৮ জন ভোট দিয়েছেন এবং ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট গ্রহণ করেছেন।

সালীম আহমাদ খান আরও জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।

এ সম্পর্কিত খবর

ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত

একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ

দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু

এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা

চট্টগ্রাম বন্দর সচল আছে: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে : তারেক রহমান

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ যোগ্য প্রার্থীকে সমর্থন দিন : আজহারী

পাবনায় মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতাকে কুপিয়ে জখম, জামায়াতের বিক্ষোভ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপির নাহিদ ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ