ভোক্তা অধিকার রক্ষায় পাইকগাছা বাজারে অভিযান,

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৭:০৫ || পরিবর্তিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৭:০৫

ভোক্তা অধিকার রক্ষায় পাইকগাছা বাজারে অভিযান,

প্রেজন্ম ডেক্স

ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পাইকগাছা পৌর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে পাইকগাছা পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।

অভিযানকালে পাইকগাছা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় কসমেটিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘বাবু লেদার’-এ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এছাড়াও শাহাদাৎ হাকিমের ওষুধের দোকান, বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকান, মিষ্টির দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট দোকান মালিকদের প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং আইন ও বিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী ব্যবসায়ীদের উদ্দেশ্যে মূল্য তালিকা প্রদর্শন, বৈধ কাগজপত্র সংরক্ষণ, অবৈধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সম্পর্কিত খবর

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত

‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’

ঠাকুরগাঁওয়ে নিত্য বাজারে মোবাইল কোর্ট, মূল্য তালিকা না থাকায় জরিমানা

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেব না: ইরানের প্রেসিডেন্ট

নাসিরুদ্দীন পাটওয়ারীর কাছে ধর্ষণের বিচার দিলেন নির্যাতিতা

বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ