প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:১৬:৪৪
প্রজন্মডেস্ক: নতুন প্রার্থীদের উদ্দেশ্যে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না। জীবনে অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের এই অবস্থানে এসেছি।
মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমার বয়স ৭৫ হয়েছে। চুরি-ডাকাতি নয়, নিজ হাতে কাজ করে আজকের অবস্থানে এসেছি। ১৯৭৪ সালে কন্ট্রাক্টরির কাজ করি, ঠিকাদারি কাজ করতাম একসময়। বৈদ্যুতিক ঠিকাদারও ছিলাম। বিল্ডিংয়ের কাজ জানি, নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি।
মির্জা আব্বাস বলেন, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনও সোনা বের হয় না। মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবর ও প্রচারে থাকা যায়। প্রচারে থাকতে চাইলে বহু রাস্তা আছে বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও ১৯৭৭ সাল থেকে ঢাকার রাজনীতিতে সক্রিয় বলে জানান মির্জা আব্বাস। বলেন, একটা লোকও কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না।
মৌলভীবাজার সীমান্তে ভারতীয় উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার
ডেনমার্কের ৬০ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে দেখছেন: জরিপ
মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে নেতা হওয়া যায় না: মির্জা আব্বাস
বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে আটক ৬
নির্বাচনে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিএনপি
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল
এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব
সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি