প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬ ০৮:২২:০৯
রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের মাঝে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম আজাদ ইউসিবি ব্যাংকের কর্মচারী। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
রাজধানীর দক্ষিণ খান এলাকার আশকোনায় বাসা ভাড়া থাকতেন।
হাসপাতালে নিয়ে যাওয়া আরেক পথচারী মো. ইফতেখার হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় আবুল কাশেমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কেএনজেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ০৬ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, কাশেম ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় কর্মরত ছিলেন।
তিনি ব্যাংকের জরুরি কাগজপত্র অন্য ব্যাংকে নিয়ে যাওয়া-আসার কাজ করতেন।
মঙ্গলবার বিকেলে খিলক্ষেত অফিস থেকে গুলশান যাচ্ছিলেন তিনি। পথে বাড্ডায় নেমে লিংক রোডে রাস্তা পার হওয়ার সময়ে পাল্লা দিয়ে চলা দুই বাসের মাঝে চাপা পড়েন তিনি।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন