প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫৫:১৪ || পরিবর্তিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৫:৫৫:১৪
প্রজম্ম ডেস্ক:
বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় বলে মন্তব্য করায় ভারতীতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায় আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ।
তারা বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ শেষ হয়ে গেছে। খুনি হাসিনার অধিপত্যবাদের সাথে সাথে ভারতীয় আধিপত্যবাদের কবর দিয়েছি। আমরা খুনি, কসাই , আধিপত্যবাদী মোদির কুশপুত্তলিকা দাহ করেছি । সে বাংলাদেশের বিজয়কে নিজেদের বিজয় বলে দাবি করেছে।
এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ পোস্টে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করলেও পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি।
পোস্টে মোদি লেখেন, বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।
তিনি লেখেন, এ দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত
পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, আসি বললেও সে কখনো আসে না
জেন-জি আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
বহিষ্কার সেই জামায়াত নেতা, এমপি পদ কি থাকছে?
গণমাধ্যম তোষামদি করুক চাই না : মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশকে মুসলিম দেশগুলোর জন্য নমুনা হিসেবে গড়ে তুলুন: সাজ্জাদ নোমানী