প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১২:৪৪:৩৫
চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর তিনপুলের মাথা এলাকায় মিছিল করেন তারা।
জানা গেছে, ভোরে চট্টগ্রাম নগরীর গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে শুরু হয়ে একটি মিছিল জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন।
পরে মিছিলের ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জাগো নিউজকে বলেন, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাদের গ্রেফতারে পুলিশ মাঠে আছে।
বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি , সাগরে ৩ নম্বর সংকেত
তিস্তাসহ নদী অববাহিকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, প্রজ্ঞাপন জারি
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়
আ.লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মাসব্যাপী আয়োজন ইনকিলাব মঞ্চের
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার