প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:১৫:৪১
গণভোটের চার প্রশ্নে ভোটাররা কিভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনো বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।
সংলাপে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী |ইন্টারনেট
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে কোনো শাসককে গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে শেখ হাসিনা করেছেন। আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপে তিনি এই বক্তব্য দেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও কমিশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রসঙ্গ তুলে কাদের সিদ্দিকী বলেন, ‘গণভোটের চার প্রশ্নে ভোটাররা কিভাবে আলাদাভাবে মত প্রকাশ করবে, সে বিষয়ে মানুষ এখনো বিভ্রান্ত। গণভোটে কম অংশগ্রহণ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হতে পারে।’
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘১৫ মাস হলো সরকারের ডাকে যাই না। নির্বাচনের আগ পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না।’
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে নির্বাচন করতে গেলে, সে নির্বাচন আপনারা ভালোভাবে করতে পারবেন না। ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সে জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে।’
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার