প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ০৩:৪১:০৭
প্রজন্ম ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশে কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতোপূর্বে তিনি অনেকবার দেশের মুখ উজ্জল করেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাফেজ ত্বকির শিক্ষক মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।
হাফেজ ত্বকি জর্ডান, কুয়েত ও বাহরাইনে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। এছাড়াও তিনি দেশে বিভিন্ন কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন।
২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম হন হাফেজ সাইফুর রহমান ত্বকি। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও তিনি কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।
কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে ২০০০ সালে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকি। বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদরাসা শিক্ষক। নিজের ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি। তার এই চলে যাওয়ায় শোকে ভাসছে পরিবারটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করছেন।
হাফেজ নেছার জানান, মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে হাফেজ ত্বকিকে কুমিল্লার মুরাদনগরের গ্রামের বাড়িতে দাফন করা হবে।
প্রজন্মনিউজ২৪
যদি ভালো কিছু অর্জন হয়ে থাকে— এটি বাংলাদেশের অর্জন: প্রধানমন্ত্রী
কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার
বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান
গরমে কি মানুষের বুদ্ধি কমে ? গবেষণা যা বলে
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুখে দিতে জনগণ ঐক্যবদ্ধ: এমপি কামাল
আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
ধানমন্ডি-৩২সহ রাজধানী জুড়ে জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল