ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ০৬:২৩:৫৩

ফাজিল পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে ইআবি

প্রজন্ম ডেস্ক :

ফাজিল (পাস) পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। এতে যে কোনো অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। 

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য—একটি সুষ্ঠু ও মানসম্মত পরীক্ষা আয়োজন করা, যা ঐতিহ্য বজায় রাখবে। সেক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরিচালিত হয়, সে বিষয়ে কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা কঠোর নজরদারি বজায় রাখবেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও রেজিস্ট্রার মো: আইউব হোসেন উপস্থিত ছিলেন। এতে কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।


উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ফাজিল পরীক্ষা আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের মাধ্যমই নয় বরং নৈতিকতা, সততা ও দায়িত্ববোধের প্রতিফলন। 


পরীক্ষায় অনিয়ম, গাফিলতি বা শিথিলতার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিনির্ভর মনিটরিং, কেন্দ্র ব্যবস্থাপনা ও তদারকিতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে প্রশ্নপত্র নিরাপত্তা, সময়নিষ্ঠতা ও পরীক্ষার সার্বিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

এ সময় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ

এ সম্পর্কিত খবর

ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতের ওপর চাপিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ

এবার বাড়ল বাস ভাড়া

সরকারের ব্যর্থতার জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে: ভিপি সাদিক কায়েম

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের দাম বাড়ানো অপরিণামদর্শী : ক্যাব

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার

সমালোচনার মুখে হাফেজদের দেওয়া বিতর্কিত বই ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শিবির সভাপতি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ