নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুই দল

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০১:৪৬

নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুই দল

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ দু’টি দল শর্ত পূরণ করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দু’টি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ১২টি দলের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে। আর সাতটি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।’

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। আমাদের যাচাই-বাছাইয়ে দু’টি দলকে এখন পর্যন্ত যোগ্য মনে হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে। তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।’

তিনি জানান, তিনটি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো-বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় রয়েছে। তারা নিবন্ধন পাবে।

তিনি আরো বলেন, ‘নয়টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। সেগুলো হলো-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ।’

এদিকে, সাতটি দলের নিবন্ধন বাতিল হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব। দলগুলো হলো ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।
প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ফটিকছড়ি উত্তরে চলছে দ্বিতীয় দিনের হরতাল

চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র

চাঁদপুরের মতলবে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ