জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ১১:৫৩:২৫

জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে। কেবল যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।’

 

রোববার (৬ জুলাই) নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলা হয়।

ওই পোস্টে বলা হয়, ‘জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।’

 

উল্লেখ্য, জুলাই উপলক্ষে পদযাত্রার অংশ হিসেবে আজ সকালে নওগাঁর কুজাইল বাজার ঘুরে দেখান নাহিদ ইসলাম। তিনি এ সময় তিনি হাঁটুরেদের খোঁজ খবর নেন। এলাকাবাসীর আতিথেয়তায় চা পান করেন।’

 

নাহিদ ইসলামের ফেসবুক পেজে বলা হয়, নাহিদ ইসলামের সঙ্গে এলাকাবাসীর অন্তরঙ্গ আলোচনায় নতুন দিনের রাজনীতির প্রত্যাশা এবং স্থানীয় সমস্যাগুলো উঠে আসে।

 

নাহিদ ইসলাম এলাকাবাসীর কাছ থেকে বেশ কিছু মূল্যবান পরামর্শ গ্রহণ করেন।


প্রজন্মনিউজ/২৪ জামাল

 

এ সম্পর্কিত খবর

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ফটিকছড়ি উত্তরে চলছে দ্বিতীয় দিনের হরতাল

চরফ্যাশনে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি আরসিপি'র

চাঁদপুরের মতলবে জামায়াতের ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা

দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাউনিয়ার রেজওয়ানা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েও পেল না বৃত্তির টাকা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ