শাহবাগ ব্লকেড, বিকল্প কোন পথে কোন বাস চলছে

প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১২:৫১:৪২

শাহবাগ ব্লকেড, বিকল্প কোন পথে কোন বাস চলছে

প্রজন্ম ডেস্ক : গতকাল শুক্রবার রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে ব্লকেড শুরু হয়। আজ শনিবার দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শাহবাগ দিয়ে নিয়মিত যাতায়াত করা বাসগুলো বিকল্প পথে চলছে। আজ ছুটির দিন। তবে শাহবাগে যান চলাচল বন্ধ থাকা ও বিকল্প পথে বাস চলার কারণে আশপাশের রাস্তাগুলোতে সকাল ১০টার পর থেকে কিছুটা যানজট দেখা গেছে।

মিরপুর–১২ নম্বর থেকে শাহবাগ-যাত্রাবাড়ী পর্যন্ত শিকড় পরিবহনের বাস চলে। এটি প্রেসক্লাব-মৎস্য ভবন-মগবাজার-বাংলামোটর পথে চলছে। মিরপুর–১২ নম্বর থেকে শাহবাগ হয়ে সদরঘাট পর্যন্ত পথের বিহঙ্গ পরিবহন, তানজিল পরিবহনসহ বেশ কয়েকটি বাস একই পথে চলছে।

ফুলবাড়িয়া থেকে সাভার-আশুলিয়া পর্যন্ত চলা এয়ারপোর্ট পরিবহন, চন্দ্রা থেকে মতিঝিল পর্যন্ত চলা ওয়েলকাম পরিবহনসহ শাহবাগ হয়ে চলা বেশ কয়েকটি বাস চলছে মগবাজার-বাংলামোটর পথে।

অন্যদিকে শাহবাগ হয়ে মোহাম্মদপুর থেকে চিটাগাং রোড হয়ে চলা রজনীগন্ধা পরিবহন, চন্দ্রা থেকে সদরঘাট পর্যন্ত চলা সাভার পরিবহনসহ বেশ কয়েকটি বাস চলছে মগবাজার-বাংলামোটর-কারওয়ান বাজার-পান্থপথ পথে।

আজিমপুর থেকে শাহবাগ হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলে দেওয়ান পরিবহন। এটি চলছে বাংলামোটর- মোতালেব প্লাজা-কাঁটাবন মোড় হয়ে সায়েন্স ল্যাব পথে। একই পথে চলছে বনশ্রী থেকে মোহাম্মদপুর পর্যন্ত চলা রমজান পরিবহন, যাত্রাবাড়ী থেকে মোহাম্মদপুর পর্যন্ত চলার ট্রান্স সিলভা পরিবহনের বাসগুলো।
চলছে শাহবাগ ব্লকেড, অন্যান্য মহাসড়কে ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাতের
কমলাপুর থেকে বাংলামোটর মোড় হয়ে মিরপুর–১২ চিড়িয়াখানা পর্যন্ত চলে আয়াত পরিবহন। এই পথের নিয়মিত যাত্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব ইসলাম। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে আগারগাঁওয়ের উদ্দেশে বাসে ওঠেন তিনি। তিনি বলেন, ‘যেহেতু আজকে শনিবার, সেহেতু যানজট কম থাকার কথা ছিল, কিন্তু এই পথে সব বাস চলার কারণে যানজট। মগবাজার সিগন্যালে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, এখন বাংলামোটর সিগন্যালে বসে আছি।
প্রজন্ম নিউজ ২৪ / মো: জিল্লুর রহমান 
 

এ সম্পর্কিত খবর

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি

৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত

বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ