আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা সমাবেশ: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ

প্রকাশিত: ০৯ মে, ২০২৫ ১১:০৪:২৫

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা সমাবেশ: যমুনার সামনে তৈরি হচ্ছে মঞ্চ

প্রজন্মডেস্ক:  আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চ তৈরির কাজ চলছে।

শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে দেখা গেছে, পাঁচটি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা লাগিয়ে এই অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।

এদিকে নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। 

এ দিকে গতকাল বৃহস্পতিবার রাত থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এনসিপি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দেখা যায়, যমুনার প্রধান ফটলের সামনে বিক্ষোভ করছেন এনসিপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।  


আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত হবে। এতে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৯ মে) সকালে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হয়। 

হাসনাত বলেন, সার্ক ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেখানে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।


প্রজন্মনিউজ/২৪জেএ

এ সম্পর্কিত খবর

কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল ?

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত

আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ













Fatal error: Maximum execution time of 30 seconds exceeded in /home/projonmonews24/public_html/system/libraries/Session/drivers/Session_files_driver.php on line 253