প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫ ১১:৩৯:০৭
প্রজন্ম ডেস্ক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সায়মন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার সায়মন আওয়ামী লীগের স্থানীয় নেতা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে সায়মনকে গ্রেপ্তার করা হয়। হামলা ও হত্যাচেষ্টার মামলায় মঙ্গলবার (আজ) তাঁকে আদালতে হাজির করা হবে।
এর আগে ৬ এপ্রিল একই মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে।
এর প্রায় এক দশক পর ২০২৪ সালের ২২ আগস্ট এ ঘটনায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছিলেন।
প্রজন্ম নিউজ 24/ জিল্লুর রহমান
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ
সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি
যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?
ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা