প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫ ০১:০৫:২৬
প্রজন্ম ডেস্ক: সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, রংপুর বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শুক্রবার (৭ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি উপজেলায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোনো স্থানে বৃষ্টিপাত হয়নি। শনিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৫ থেকে ১০ কিলোমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত
কেউ দুর্নীতি করলে মামলা হবে: আইনমন্ত্রী
আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি
রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
মশার কয়েল থেকে আগুন,গরু ও ঘর পুড়ে ছাই
নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে: শিক্ষামন্ত্রী