প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০৯:১৯
নিজস্বডেক্স:পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে এক বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় বিএসএফের কাছে জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের সময় ভারতের অভ্যন্তরে শিংপাড়া নামক স্থানে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামের এক বাংলাদেশী নাগরিক নিহত হন। নিহত ব্যক্তি পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দেবনগরের রফিকুল ইসলামের ছেলে মো: আনোয়ার হোসেন (৪০) বলে জানা যায়।
এ ঘটনায় বিএসএফের কাছে জোরালো প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছে বিজিবি। এছাড়া বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিহতের লাশ ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ সকাল সাড়ে ৫টায় বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধীনস্থ ঘাগড়া বিওপির দুটি টহলদল দায়িত্বপূর্ণ পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী মোমিনপাড়া এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৫১/৮-এস এবং ৯-এস -এর মধ্যবর্তী শূন্যলাইন হতে আনুমানিক ১৫ গজ ভারতের সীমান্ত অভ্যন্তরে শিংপাড়া নামক স্থানে প্রতিপক্ষ ৯৩বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় তিন-চার রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। প্রতি উত্তরে বিজিবি টহলদল তাৎক্ষণিক ঘটনাস্থলের বিপরীতে সীমান্ত শূন্যলাইন হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোমিনপাড়া নামক স্থানে কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলি করে।
এ ব্যাপারে বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং সীমান্তহত্যা বন্ধে বিজিবির টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে সীমান্তবর্তী জনসাধারণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে নিয়মিতভাবে মতবিনিময় সভা ও বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।
প্রজন্মনিউজ২৪
ম্যাচ চলাকালে ভারতীয় আম্পায়ারের মৃত্যু
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০
ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী
টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আমাদের বেসিক প্রয়োজন গুলো নিশ্চিত করে দেন: জ্যোতি
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী
মশার কয়েল থেকে আগুন,গরু ও ঘর পুড়ে ছাই