প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:০৩:২৭
নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোকসানা খানম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোকসানা খানম কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।
এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ৯ জনের।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৪ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন। এ নিয়ে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৯। তাঁদের মধ্যে নগরের ৮০৩ এবং উপজেলায় ৫৫৬ জন।
প্রজন্মনিউজ২৪/এসএ
আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী
ভারত তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
সাজেক ইস্যুতে জামায়াত আমীর: সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহনের আহ্বান
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা
ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে আলোচনায় ইউএনও
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়