প্রকাশিত: ২৫ জুন, ২০২৪ ০৫:১১:৩২
পঞ্চগড় প্রতিনিধি: ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম।
সদর উপজেলার চত্তরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করে এই মেলার। মেলায় ৮টি স্টলে প্রায় শতাধিক বিভিন্ন জাতের ফল দিয়ে সাজানো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা কামাল হোসেন , কৃষি অফিসের কর্মকর্তা সহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন,পঞ্চগড় সম্ভাবনাময় একটি জেলা এখানকার মাটি বেশ উর্বর বিভিন্ন ধরনের ফল অনায়াসে জন্মায় যা পুষ্টিগুণ সমৃদ্ধ।ফল চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে।কৃষি বিভাগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট কৃষি প্রযোজন তাই ফল হতে পারে এই কৃষির অংশ। উৎপাদন বাড়লে আয় বাড়বে।শেষে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
আয়োজকরা জানান, এ মেলার মধ্য দিয়ে ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি এসব উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে।
এসময় স্টল গুলোতে দেশী বিদেশি নানান ধরনের ফল দিয়ে ভরপুর ছিল।আম, কাঁঠাল ,ড্রাগন, ব্লাক মার্সেলো জাতের তরমুজ, ডেউয়া, আম ব্যানানা মাল্টা, খেজুর,সবেদা, থাই জাতের পেয়ারা, কামরাঙ্গা, মধুপুরী অনারস ,বারি আলু ২৯ সানশাইন,জাম সিডসেল লেবু, লটকন, কলা ইত্যাদি।
প্রজন্মনিউজ২৪/ইমি
কর্মীর নাক ফাটানো সেই ছাত্রদল নেতার পদ স্থগিত, ভুক্তভোগীদের মতে ‘সার্কাস’
ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন
ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান