প্রকাশিত: ২৩ মে, ২০২৪ ১০:৪৯:২৪
নিয়ামুল ইসলাম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বাঁশ ও কাগজের ছাউনীতে বসবাস করছে রহিদুল মোল্লা। সে উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে। অনুসন্ধানে জানা যায়, রহিদুল মোল্লা তার স্ত্রী ২ কন্যা ১ ছেলে নিয়ে প্রায় দেড় শতাংশ জায়গার উপর বসবাস করে আসছিলেন। তার ২ মেয়েকে বিবাহ দেওয়ার পর একটি মেয়ে স্বামী পরিত্যাক্তা হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছে। ছেলে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় খুব একটা কাজ করতে পারে না। রহিদুল মোল্লা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতো। শারীরিক নানা সমস্যার কারনে কৃষি কাজ ছেড়ে ভ্যান ও সাইকেল মেরামতের কাজ শুরু করে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় সে কর্মক্ষমতা হারিয়ে ফেলে। প্রায় ৩ বছর যাবৎ অসুস্থতার কারনে পরিবার নিয়ে দুর্বিষহ জীবন
যাপন করছে রহিদুল মোল্লা। মাথার উপরে বাঁশ ও কাগজের ছাউনী, ভেতরে স্যাঁতসেতে মাটি। ঘুমানোর মত নেই কোন চৌকি বা খাট। চিকিৎসা খরচ যোগান দেওয়ার মত অবস্থা তাদের কাছে স্বপ্ন। তার স্ত্রীর অন্যের বাড়িতে কাজ করে সংসারে সবার জন্য আহার যোগায়। কাজ না পেলে সমাজের কাছ থেকে খাবার চেয়ে আনে।
তাদের জীবন চলে কখনো অনাহারে কখনো শুকনো মুড়ি ও মরিচে। ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য নুর আলম জানান, রহিদুল মোল্লার পরিবার দীর্ঘদিন ধরে দুর্বিষহ জীবন যাপন করছে। তাকে বিভিন্ন সময় নানা ভাবে সহযোগিতা করেছি। বর্তমানেও করে যাচ্ছি। গ্রামের সাধারন মানুষদের কাছ থেকে চাঁদা তুলে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি। প্রশাসনের সহযোগিতায় একটি ঘর ও আর্থিক কিছু সহযোগিতা পেলে সে উপকৃত হবে। ইউপি চেয়ারম্যান জুয়েল জানান, তার বিষয়ে অবগত হয়েছি। কোন দুস্থ সহায়তা বা কোন প্রকল্প এলে প্রথমে তাকেই সহযোগিতা করার চেষ্টা করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, আমরা ওই দুস্থ পরিবারের বিষয়ে অবগত হয়েছি। আমরা খোজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
প্রজন্মনিউজ২৪/ ই মি
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
কয়রায় উপকূলে দুর্যোগের প্রভাবের সাথে বসবাস
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার
হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেব না: ইরানের প্রেসিডেন্ট
খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার