বেরোবিতে স্কলারশীপ সাপোর্ট অফিসের উদ্বোধন

প্রকাশিত: ২১ মে, ২০২৪ ০৬:৩৯:০০

বেরোবিতে স্কলারশীপ সাপোর্ট অফিসের উদ্বোধন

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)  ‘BRUR-GIZ-KIK’ সহযোগিতা প্রকল্পের আওতায় ‘Kik makes the difference’ শিক্ষাবৃত্তির কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে প্রশাসনিক ভবনের ২১৪ নম্বর কক্ষে “স্কলারশীপ সাপোর্ট অফিস” উদ্বোধন করা হয়েছে।

 রবিবার (১৯ মে ) বিকেল ৩ টায় উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ‘BRUR-GIZ-KIK’ প্রকল্পের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অফিসের উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. মোঃ হাসিবুর রশীদ। তিনি বলেন, ‘BRUR-GIZ-KIK’ সহযোগিতা প্রকল্পের আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম একটি কার্যকর প্রকল্প। এটি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সহায়ক হিসেবে কাজ করছে। এই প্রকল্পের আওতায় যে কয়জন বৃত্তি পাচ্ছে তা এই অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতায় খুবই কম। এই বৃত্তির সংখ্যা আরো বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান উপাচার্য।

প্রকল্পের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বলেন, এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে চার জন আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পড়াশুনার পাশাপাশি তারা নিজ নিজ পরিবারকেও সহায়তা করছে।

প্রকল্পের স্টুডেন্ট কমিউনিকেশন ফোকাল ও বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে জার্মান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

জিআইজেড এর হেড অব প্রজেক্ট ড. ক্রিশ্চিয়ান বখম্যান বলেন, শিক্ষার উন্নয়নে বাংলাদেশের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা এবং অবদান রাখার পাশাপাশি নিম্ন আয়ের জনগোষ্ঠি এবং নারী শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহণ চলমান রাখার উদ্দেশ্যে জার্মান পোশাক সংস্থা কিক এর অর্থায়নে এবং জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড এর সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, জার্মান সংস্থা জিআইজেড-এর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



প্রজন্মনিউজ২৪/মুশ
 

এ সম্পর্কিত খবর

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প—২৬ এর উদ্বোধন 

৭ বছর অনুপস্থিত, প্রক্সি দিয়ে নিয়মিত তুলছেন বেতন

আনুষ্ঠানিক যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা :স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী 

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন: প্রধানমন্ত্রী 

সৌদি পৌঁছেছেন ৪৪৫৭ জন হজযাত্রী

২০২২ সালে কেনা হয় এম্বুলেন্স, শুরু থেকেই চালক-তেল সংকটে ব্যবহারবিহীন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

তেল মজুদ করে বেশি দামে বিক্রি, পাঁচ হাজার টাকা জরিমানা 

গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমেই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ