প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৪ ১২:১৮:৪২
নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাফেলোর জেনার ইস্ট ফেরিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, নিহতরা একটি বাড়িতে নির্মাণ কাজে ছিলেন। এ বাড়িতে আগেই ভাড়াটিয়াকে তাড়িয়ে দেওয়ার জন্য ইভিকশনের নোটিশ দেওয়া ছিল। অনেকেই অনুমান করছেন, এ বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে কোনো এক কৃষ্ণাঙ্গ গুলি চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
শনিবার রাত ১২টা পর্যন্ত স্থানীয় বাংলাদেশির একটি বিশাল অংশ নিহতদের বাসভবনের সামনে জড়ো হোন। রোববার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। সবাই বাফেলোর মেয়র ও অন্য সিটি অফিসিয়ালদের কাছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় বাফেলোর বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।
প্রজন্মনিউজ২৪/আরা
রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার
‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত
বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি
ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী
এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে
ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ