তুরস্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৪ ১১:৫২:০৪

তুরস্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন


নিজস্ব প্রতিনিধিঃ তুরস্কের আংকারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) সকালে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর আবক্ষে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং ৩০ লাখ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন এবং বাঙালি জাতির বীরত্বের প্রতীক।

তিনি আরও বলেন, মুজিবনগর সরকারের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধের সংগঠন এবং বহির্বিশ্বের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করে সময়োপযোগী এবং সাহসী নেতৃত্ব দেওয়ার মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জনের পথকে সুগম করেছিল। রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


প্রজন্মনিউজ২৪/আরা

এ সম্পর্কিত খবর

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্যের ঘাটতি ছিল: প্রতিমন্ত্রী

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

এমন বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে: নাহিদ ইসলাম

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে  জামায়াত আমিরের সাক্ষাৎ

তুরস্ক সফর-ওমরা শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ