ঢাবির ২৩-২৪ সেশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪ ০৪:৫৩:৪৪

ঢাবির ২৩-২৪ সেশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রজন্মডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে এক লাখ দুই হাজার পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ২৭৫ জন পাস করেছেন।
ভর্তিযোগ্য শিক্ষার্থীর হার ১০ দশমিক ০৭ শতাংশ।  
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল ফল ঘোষণা করেন।  

এই ইউনিটেরে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন প্রিয়ন্তী মন্ডল। তিনি খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে তিনি ১০৫ দশমিক ২৫ নম্বর পেয়েছেন।  

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন দুই হাজার ৯৩৪টি।  তার মধ্যে মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য এক হাজার ৭০৭টি, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য ৯৪৪টি, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২৮৩টি আসন বরাদ্দ রাখা হয়েছে।  

সম্মেলনে বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিটের ফলও প্রকাশ করা হয়।  



 প্রজন্মনিউজ২৪/ এমআই

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, আছে জাবিসহ ৪টি 

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ