ক্যাম্পাস ভয়েজ’ এর উদ্যোগে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা সভা

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৩ ১২:৩৮:৩১

ক্যাম্পাস ভয়েজ’ এর উদ্যোগে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা সভা

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের প্রতিনিধিত্বহীনতার সাময়িক সমাধান হিসেবে গড়ে তোলা একশন প্রজেক্ট- ‘ক্যাম্পাস ভয়েজ’ এর উদ্যোগে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কিত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীবৃন্দ, ডিএফটিপি (DFTP) কোর্সের শিক্ষার্থীবৃন্দ এবং চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটের বিতার্কিকবৃন্দ।

এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী। ডেমোক্রেসি শব্দের উদ্ভব, অর্থ এবং বাংলা অঞ্চলে গণতন্ত্রের ধারণায় বিভিন্ন রাজনৈতিক, ঐতিহাসিক উদাহরণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের গণতন্ত্র বিষয়ক প্রাথমিক ধারণা প্রদানের মধ্য দিয়ে তিনি এ সম্পর্কিত আলোচনা উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার বর্তমান পরিস্থিতি। যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের সংবিধান বা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সম্পর্কে সম্যক ধারণা অর্জনে সবাইকে তিনি উদ্ধুদ্ধ করেন।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্বহীনতার সমাধানে ভারবাহী হিসেবে শুধু শিক্ষার্থী-শিক্ষকই নয়, পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদেরও সংযুক্ত করার জন্য আহবান জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বহীনতার সাময়িক সমাধান হিসেবে গড়ে তোলা হয়েছে একটি একশন প্রজেক্ট - ক্যাম্পাস ভয়েজ (CampusVoice), যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের সিভিক এডুকেশান কোর্স ডেমোক্রেসি: ফ্রম থিওরি টু প্রেকটিস (Democracy : from Theory to Practice) এর অন্তর্ভুক্ত।

প্রজন্মনিউজ২৪/এএইচ

এ সম্পর্কিত খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

 ৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি

 রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ