সকল মন্দের পাশে ভালোর অবস্থান 

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫১:৩১ || পরিবর্তিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫১:৩১

সকল মন্দের পাশে ভালোর অবস্থান 

সিফাতউল্লাহ আফিফ: মানব মন কখনো ভালো থাকেনা। বরং তাকে ভালো থাকতে দেওয়া হয়না। বলা হতে পারে- সকল মন্দের পাশে ভালোর অবস্থান তো আবশ্যিক? আবশ্যিক ঠিক, প্রতিটি বিষয়েই ভালমন্দের সহাবস্থান প্রাকৃতিক বিধান। কিন্তু বিধাতা পরকালকে করেছেন বাস্তব-চিরন্তন। আর ইহকালকে করেছেন ক্ষণস্থায়ী-প্রতারণাময় (অমাল হায়াতুদ দুনইয়া ইল্লা মাতাউল গুড়ুর)। 

দুনিয়ার জীবন যেহেতু ছলনায় ঘেরা, তাই এখানে ভালোমন্দের সহাবস্থান হলেও মন্দটাই বরং গুরুতর হিসেবে প্রকাশ পায়। প্রতারণার দুনিয়া ভালো থাকার জায়গা না। প্রতারণার এ দুনিয়া কাউকে পোড়ায়, কাউকে চুবায়, কাউকে বা দগ্ধ করতে থাকে হৃদয়ের টগবগানো রক্তের অন্ধকার কুঠুরিতে। গুয়াচ্ছন্ন সেই কুঠুরিতে দগ্ধ হয়ে মানব মন হয় হতাশ, নিরাশ, বিষন্ন, দুশ্চিন্তিত। এলাপাতি কিংবা হোমিপাতি কানুনও তাকে চির স্বস্তি দান করতে পারেনা।

একাকীত্বের বিশাল এই ক্ষেত্রে মহান সৃষ্টিকর্তাও মানবের মানসিক যন্ত্রণাকে সম্পূর্ণ মিটিয়ে দেননা! মানব-মানবিদের চিৎকার-আর্তনাদ যখন স্রষ্টার আরশ কাপিয়ে দেয়, মিকাইল মারফত তখন রহমের বারিধারা হয়তো নামে, এবং তাতে প্রখরতা আর ধুলো ময়লার তীব্রতাও কমে ঠিক। কিন্তু সেই বারিধারায় ধুলিগুলো কাঁদায় পরিণত হয়ে আরেক নতুন সমস্যার জন্ম দেয়। অর্থাৎ দুনিয়াকে সৃষ্টিকর্তা এমনভাবেই তৈয়ার করেছেন যে, কোনো মানুষ এখানে ভালো থাকতে পারবেনা! সৌন্দর্যের সবই অভিনয়।


প্রজন্মনিউজ২৪/এসআই

এ সম্পর্কিত খবর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে এসপি মাসুদের আহ্বান 

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের পাথর নিক্ষেপ: আটক ৩

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বগি ফেলে চলে গেল ট্রেনের ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ