মহাসড়কে কৃষিপন্য মাড়াই ও শুকানো বন্ধের দাবিতে  মানববন্ধন

প্রকাশিত: ০২ জুলাই, ২০২০ ০৯:০৭:৩৫

মহাসড়কে কৃষিপন্য মাড়াই ও শুকানো বন্ধের দাবিতে  মানববন্ধন

 ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কে ধান গম ভুট্রা মাড়াই ও শুকানো বন্দের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার সকাল ১১ টায়  বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তা মোড়ে   মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


জেলার বালিয়াডাঙ্গী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমান,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর,জাসাস'র সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ,শ্রমিক দলের সভাপতি ও বালিয়াডাঙ্গী ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নেরর সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী ব্লাড ডোনার অর্গানাইজেশনের নির্বাহী সদস্য সুমন আলী,স্বেচ্ছাচারী ছাত্র সংঘের সভাপতি রাহাত চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।।

 বক্তাগণ বলেন, ঠাকুরগাও-বালিয়াডাঙ্গী মহাসড়কে বিভিন্ন গাড়ি চলাচল করলেও স্থানীয় কিছু ব্যক্তি রাস্তাটিকে চাতাল পরিনত করে  ধান,গম, ভুট্রা মাড়াই ও শুকানোর কাজ করে আসছে ।এতে অহরহ ঘটছে ছোটবড় দুর্ঘটনা।


উল্লেখ্য,গত ২৩ জুন সন্ধায় ওই রাস্তায় বোরো ধানের স্তুপ মজুদ করে রাখায় বালিয়াডাঙ্গী গামী একটি যাত্রীবাহি গাড়ি একটি ট্রাককে অতিক্রম করার সময় ধানের স্তপে উঠিয়ে দিলে তা উল্টে যায় এবং  ট্রাকটি সেটিকে চাপা দিলে ৪জন যাত্রী নিহত হয়।

প্রজন্মনিউজ২৪/ জুনাইদ/মারুফ

এ সম্পর্কিত খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’

দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ

 ১ নভেম্বর থেকে ফুটপাতে লাইসেন্স ছাড়া চা-পেয়াজু-মুড়ির ব্যবসা নয়

পটিয়ায় চালককে অজ্ঞান করে চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

 ৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর

বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি

 রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ