প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৯:৪২
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
বদলিকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
পত্রে জানানো হয়, এই তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়েছে।
এর আগে, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লহকে বদলি করা হয়।
সম্প্রতি দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুনসহ হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে সেখানে বিজিবি মোতায়েন করা হয়।
গোপালগঞ্জ
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
থানায় অবস্থানকালে ফোন করে ডা. মাহমুদা মিতু এমপিকে হত্যার হুমকি
আওয়ামী লীগ পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে
বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী
পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি, চলছে আধুনিক প্রযুক্তিতে নজরদারি
ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
১১ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
ইসলামাবাদে বিশ্বসেরা ক্বারিদের আসরে বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ