প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ০৩:৫৫:৫৯
প্রজন্ম ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ায় প্রায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আজ সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকার শিল্পকারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে থাকায় সেগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
দুপুর ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার কারণে ইতোমধ্যে প্রায় ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কিছু কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় এবং কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজ সকালে কারখানায় শ্রমিকেরা কাজ না করায় ৭ থেকে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বীক নিট লিমিটেডের এক নারী অপারেটর বলেন, পাশের কারখানায় ঝামেলা ছিল ওদের ছুটি দেওয়ার পর বাইরের লোকজন এসে আমাদের অফিসের গেট ভেঙেছে, সিকিউরিটির গায়ে হাত তুলেছে। এই কারণে আমাদের কারখানা বন্ধ রাখছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, হাতে গোনা ১২-১৪ টি কারখানায় সমস্যা ছিল। ওই সব কারখানার সমস্যাগুলো চিহ্নিত করে যদি সমাধানের উদ্যোগ নেওয়া হয় তবে কিন্তু সমাধান সম্ভব। এসব কারখানার বকেয়া বেতন, কাজের প্রেসার, অসদাচরণসহ নানা বিষয়ে শ্রমিকদের দীর্ঘদিন ক্ষোভ ছিল। পুঞ্জীভূত এ ক্ষোভকে অস্থিতিশীলতায় পরিণত করতে বহিরাগত দুষ্কৃতকারীরা কাজে লাগিয়েছে। এখন মালিকপক্ষ সুযোগ নিচ্ছে। যেসব কারখানা বন্ধ ঘোষণা করেছে ওই সব কারখানায় শ্রমিক ছাঁটাই যেন না হয় সে বিষয়ে সরকারকে খেয়াল রাখতে হবে।
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৪০ কারখানা বন্ধ ঘোষণা
আ’লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমাবাজি করেন
হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না
ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই ভঙ্গুর সরকারের নাই: মতিউর রহমান আকন্দ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী