প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ০২:১৯:২০
প্রজন্ম ডেস্ক: একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা এক হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, তাদের প্রতিহত করতে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই তাদের রুখে দেবেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভারব্রিজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হার বেড়েছে। চট্টগ্রামেও সরকারের দেওয়া প্রতিশ্রুতির তুলনায় প্রকল্প বাস্তবায়নের হার বেশি।
তিনি বলেন, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার। এর উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার। চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে স্থান নির্বাচন ও নকশাসহ প্রয়োজনীয় বিষয় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করে সিডিএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
আ’লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমাবাজি করেন
নাটোরে ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে ৩ লাখ টাকা আদায় ছাত্রদল নেতার
হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না
পরাজিত শক্তিদের প্রতিহতে প্রশাসন নয়, দলের নেতাকর্মীরাই রুখবে
অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে : গোলাম পরওয়ার
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে
নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে
বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি