প্রতিমন্ত্রী নুরু

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬ ০৩:৪৫:৫৬ || পরিবর্তিত: ১০ নভেম্বর, ২০২৬ ০৩:৪৫:৫৬

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

প্রজন্ম ডেস্ক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন—এটা কী এইআই নাকি বাস্তব, আমরা কিন্তু জানি না। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমরা যদি সরকারি দল ও বিরোধী দিল একসঙ্গে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।

এসময় তিনি জানান, যারা বাসে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ তাদের ২০ হাজার করে টাকা দেবে।

অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন।
 

এ সম্পর্কিত খবর

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

যদি সরকারি ও বিরোধীদল একসঙ্গে কাজ করি, তাদের আ’স্ফালন বন্ধ হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া বিকল্প নেই : চিফ প্রসিকিউটর

দেশে সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তারেক রহমান ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী

নিষিদ্ধ দলের অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

শেখ হাসিনা ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর  

কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ