ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬ ০৩:৩৫:৪০

ঢাকার ‘চাপ কমাতে’ কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন

প্রজন্ম ডেস্ক: ঢাকার ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত 'চাপ কমাতে’ দক্ষিণাঞ্চলগামী ১৯টি জেলার বাসের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজউক ঝিলমিল আবাসিক প্রকল্পে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ে২ অক্টোবর) সকালে এ টার্মিনাল উদ্বোধন করা হয় বলে ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ডিএমপি বলছে, ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নবিষয়ক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

গেল ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ অগাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ সিদ্ধান্ত হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এ অস্থায়ী টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে।

এর ফলে ঢাকার ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে বলে আশা ডিএমপি ট্রাফিক বিভাগের।

গেল ৩ অক্টোবর ঢাকার মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার ‘উন্নয়ন কার্যক্রম’ পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছিলেন, যানজট নিরসনের অংশ হিসেবে গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।

তিনি বলেছেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রজেক্টে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।

রাজউকের মাধ্যমে সেখানে আরো প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল এবং ডিপো করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

এরমধ্যে সোমবার সেখানে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধনের খবর দিল ডিএমপি।

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো

নেত্রকোণায় ১২ বছরের ছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ