স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৫:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

প্রজন্ম ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অন্য কাজ বাদ দিয়ে নিজের মন্ত্রণালয়ের কাজে মনোযোগ দিতে বলেছেন জামায়াত নেতা ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী কী কাজের মন্ত্রী, মাঝে মধ্যে সংসদের ভেতর থেকেই তা বুঝতে আমাদের কষ্ট হয়। দেশে প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় হত্যা, ধর্ষণ, দখল, চাঁদাবাজি ও লুটতরাজের ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজনও জড়িত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

সাইফুল আলম খান মিলন বলেন, সবচেয়ে বড় কথা হলো, দেশের সব শ্রেণি-পেশার মানুষের শিক্ষিত-অশিক্ষিত সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন দেশের জন্য এক নম্বর ফরজ হয়ে দাঁড়িয়েছে। জায়গায় জায়গায় দখল, চাঁদাবাজি, লুটতরাজসহ নানা ঘটনা ঘটছে। এর সঙ্গে সম্পত্তির লোভের বিষয়টি যেমন আছে, তেমনি কর্মসংস্থানের অভাবও একটি বড় কারণ। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুবই খারাপ।

তিনি বলেন, মামলা-মোকদ্দমার কারণে আমরা অনেকেই ঘরে থাকতে পারিনি, জেলখানায় যেতে হয়েছে। জামায়াতে ইসলামীর ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন সরাসরি জেলে ছিলেন। এত কিছু হওয়ার পরও তারেক রহমান ১৭ বছর দেশের বাইরে ছিলেন। তাকে গ্রেপ্তার করে ঝুলিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তখন তার শারীরিক অবস্থাও খুব খারাপ ছিল। আমি ওই আলোচনায় বেশি যেতে চাই না। তবে আমি মনে করি, কর্মসংস্থানের সুযোগ ও যোগ্যতা বাড়াতে পারলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। আশা করছি, এর মাধ্যমে সমস্যার সমাধান করতে পারব। আসলে আমাদের করতে হবে, শুধু ‘পারব’ বললে হবে না। সরকারকেও এ বিষয়ে উদ্যোগ নিতে হবে

এই সংসদ সদস্য বলেন, দেশকে সঠিক পথে ফেরানোর অন্যতম রক্ষাকবচ হলো ক্ষমতার নিয়মিত ও শান্তিপূর্ণ হস্তান্তর। অর্থাৎ ক্ষমতার পরিবর্তন নিয়মিত হতে হবে এবং প্রতি পাঁচ বছর পর একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে। তাহলে যারা এমপি হয়ে নিজেদের অনেক বড় মনে করেন, তারাও মনে রাখবেন পাঁচ বছর পর আবার জনগণের কাছে যেতে হবে। কিন্তু নির্বাচন সঠিকভাবে না হলে তারা মনে করেন, নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে যাওয়ার দরকার নেই; টাকা-পয়সা ও লাঠি থাকলেই নির্বাচিত হওয়া সম্ভব।

তিনি বলেন, জুলাই সনদে যেসব বিষয় নির্ধারিত হয়েছে, সেগুলো তো সিদ্ধান্তের বিষয়। এগুলো নিয়ে আবার গোলমাল করার প্রয়োজন নেই। বিভিন্ন আইন বাতিল করা হয়েছে, সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে— এর প্রথম ভুক্তভোগী হবেন সাংবাদিকেরা। আমরা যারা মাঠে হাঁটি, তাদের সঙ্গে জেলখানার দূরত্ব খুব বেশি নয়। তাই আমার কথা হলো বাংলাদেশ আর কতকাল পথ হারাবে? বাংলাদেশকে একটি সঠিক পথে দাঁড় করানো এখন অত্যন্ত জরুরি।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ, সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন প্রমুখ।
 

এ সম্পর্কিত খবর

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

‘হাসিনাকে ফেরাতে তৎপরতা’র অভিযোগে ৪২ শিক্ষক: দুই মাসেও শেষ হয়নি রাবির তদন্ত

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম

ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী 

এবারের দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি মিলছে

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

রাজধানীতে শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের হিজাব ও টুপি বিতরণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ