প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪৪:০৬
প্রজন্ম ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সমস্ত কিছু নিয়ে গেছে। কিন্তু লুটপাটের সেই টাকা খেতে পারছে না৷ এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে।
তিনি বলেন, মাঝে মাঝে শুনি, উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবে। এ কথা বলে বিশৃঙ্খলা করার জন্য। ফ্যাসিস্ট আমলের যারা লুকিয়ে আছে, তারা যাতে পুলকিত হয়। এ কারণে এ কথাগুলো বলে।
তিনি আরও বলেন, আমরা তো বলি আপনি ৩১ ডিসেম্বর কেনো, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুন ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিমানমন্ত্রী বলেন, আপনি (বিগত ফ্যাসিস্ট সরকার) যে মানবতাবিরোধী অমানবিক আচরণ করেছেন বাংলাদেশের মানুষের ওপর, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে। এই বিচার করার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে, অতিসত্বর শেখ হাসিনাসহ তার দোষররা যারা পলায়ন করে আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তার বিচার করার জন্য, আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার, জনগণের টাকা লুট, এগুলোর সমাধান করতে চাই।
তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ : ডেপুটি স্পিকার
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: জামায়াত
এমন বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে: নাহিদ ইসলাম
দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ
‘হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ’
দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের